কৃষি বিলের বিরোধিতায় বনগাঁয় তৃণমূলের বিক্ষোভ মিছিল
দি নিউজ লায়ন ; সংসদে পাশ করা কৃষি বিলের বিরোধিতা করে গরুর গাড়ি, মহিষ ও নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করে উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত শহর বনগাঁয় তৃণমূল কংগ্রেসর বিক্ষোভ মিছিল। কৃষক ক্ষেতমজুরদের ক্ষমতা হনন চলছে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশের সব বিরোধী রাজনৈতিক দল আন্দোলনে নামুন এমন ফ্লেক্স সামনে রেখে বনগাঁর ঘাঁটবাওড় আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর গোপাল শেঠের নেতৃত্বে চলে এই অবস্থান বিক্ষোভ, বিছিল। এদিন সকালে পাইকপাড়া বাজার কৃষকদের নিয়ে গলায় সবজির মালা পরে রাস্তার উপর বসে কিছু সময় অবস্থান বিক্ষোভ করে তৃণমূল।
বনগাঁ কৃষিমান্ডি পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করে তৃণমূল কংগ্রেস। সেখানে বেশ কিছু সময় আবার অবস্থান বিক্ষোভ করার পরে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

Post a Comment